রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

থানায় মামলা প্রক্রিয়াধীন

মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়ার দরগ্রাম এলাকার মো. সোহাগ মিয়া (৩০) এবং সাফুল্লী এলাকার সঞ্জিত (২৬)।

ডিবি পুলিশ জানায়, অভিযানে সোহাগ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং সঞ্জিতের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

#মাদক_বিরোধী_অভিযান #ডিবি_পুলিশ #মানিকগঞ্জ_সংবাদ

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়ার দরগ্রাম এলাকার মো. সোহাগ মিয়া (৩০) এবং সাফুল্লী এলাকার সঞ্জিত (২৬)।

ডিবি পুলিশ জানায়, অভিযানে সোহাগ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং সঞ্জিতের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত