পল্লী বিদ্যুৎ সংযোগ বিরোধে হামলা, লাইফ সাপোর্টে থাকা রমজানের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর মোড়ে পল্লী বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত রমজান আলী মারা গেছেন।শনিবার (১ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।