বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাচোলে বেপরোয়া ভুটভুটির চাপায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বেপরোয়া গতির একটি ভুটভুটির (স্টিয়ারিং গাড়ি) চাপায় তাসনিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী (পাইয়া পাড়া) গ্রামের মো. ডালিমের সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, নাচোল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ভুটভুটি ঝিকড়া মোড় এলাকায় পৌঁছালে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা দ্রুত তাসনিমকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নাচোলে বেপরোয়া ভুটভুটির চাপায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু