বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজার একটি ভাঙা দেয়ালে আঁকা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ছবি ঘিরে তৈরি হয়েছে মানবিক এক গল্প। সেই ম্যুরাল আঁকা কিশোরী লায়ান আল-কাওকার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী।
ঘটনার শুরু লায়ানের একটি ভিডিও বার্তা থেকে। নিজের আঁকা দেয়ালচিত্রের পাশে দাঁড়িয়ে আরবি ও স্প্যানিশ ভাষায় স্পেনের জনগণের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা জানিয়েছিল সে।
লায়ান বলেছিল, তারা অনেক পরিশ্রম করে এই চিত্রকর্ম তৈরি করেছে, যাতে তাদের বার্তা স্পেনের মানুষের কাছে পৌঁছায়। স্পেনের মানবিক অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে গাজার পক্ষ থেকে ভালোবাসার বার্তা পাঠায় তারা।
লায়ানের সেই বার্তার জবাব দেন পেদ্রো সানচেজ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি লায়ান ও অন্যান্য শিল্পীদের ধন্যবাদ জানান।
সানচেজ বলেন, এত কঠিন পরিস্থিতির মধ্যেও ভালোবাসা ও আশার বার্তা পাঠানোর জন্য তিনি ফিলিস্তিনিদের প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, স্পেনের মানুষ গাজার শিশু ও তাদের পরিবারের কথা ভাবছে।
স্পেনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, একদিন গাজার শিশুরা ভয়মুক্ত পরিবেশে স্কুলে যাবে, ছবি আঁকবে এবং শান্তিতে বেড়ে উঠবে।
সানচেজের প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে লায়ান জানান, কোনো প্রধানমন্ত্রী প্রথমবারের মতো গাজার একটি শিশুর বার্তার উত্তর দিয়েছেন। তার নাম সানচেজের মুখে শুনে তিনি অবাক ও আনন্দিত হয়েছেন।
লায়ান আরও বলেন, ভাষা আলাদা হলেও সহানুভূতিশীল হৃদয় মানুষকে এক করে। বিশ্বের যারা গাজার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই কিশোরী।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬