চিত্রনায়িকা পরীমণি বরাবরই খোলামেলা বক্তব্যের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, জীবনে তার সবচেয়ে বড় শক্তি এখন তার সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য।
এশিয়া পোস্টের এপি স্টার অনুষ্ঠানে অংশ নিয়ে পরীমণি বলেন, জীবনের নানা কঠিন সময়ের মধ্যে সবচেয়ে বড় আঘাত ছিল তার প্রিয় নানাকে হারানো। সেই শূন্যতা তাকে ভেঙে দিলেও পরে সন্তানের জন্ম তার জীবনে নতুন অর্থ এনে দেয়।
তিনি বলেন, আল্লাহ যেমন নেন, তেমন দেনও। এখন আমার জীবনে পুণ্য আছে। তার জন্যই আমি হাজার বছর বাঁচতে চাই।
পরীমণির এই আবেগঘন বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬