মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

প্রকাশ্যে এল পুত্রসন্তানের ঝলক

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন অনুপম রায়

ছবি : পুত্রসন্তানের সঙ্গে অনুপম রায়

কয়েক দিন আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পাল। এবার প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন গায়ক অনুপম।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ছুঁয়ে দেখো ব্যথা নেই’। এর সঙ্গে যুক্ত করেন তার জনপ্রিয় গান ‘ব্যথা নেই’।

সন্তানের আগমনে উচ্ছ্বসিত অনুপম এর আগে সামাজিক মাধ্যমে সুখবর জানিয়ে লিখেছিলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়েছে। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বর্তমানে সংগীতের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবারের নতুন সদস্যকে সময় দিচ্ছেন অনুপম। সন্তানের সঙ্গে কাটছে তার বেশিরভাগ সময়।

২০২৪ সালের মার্চে বিয়ে করেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। বিয়ের প্রায় দুই বছর পর বাবা-মা হলেন তারা। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার।

#অনুপমরায় #বিনোদনখবর #প্রস্মিতাপাল

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন অনুপম রায়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

কয়েক দিন আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দম্পতি অনুপম রায় ও প্রস্মিতা পাল। এবার প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন গায়ক অনুপম।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ছুঁয়ে দেখো ব্যথা নেই’। এর সঙ্গে যুক্ত করেন তার জনপ্রিয় গান ‘ব্যথা নেই’।

সন্তানের আগমনে উচ্ছ্বসিত অনুপম এর আগে সামাজিক মাধ্যমে সুখবর জানিয়ে লিখেছিলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছেন, তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়েছে। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বর্তমানে সংগীতের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবারের নতুন সদস্যকে সময় দিচ্ছেন অনুপম। সন্তানের সঙ্গে কাটছে তার বেশিরভাগ সময়।

২০২৪ সালের মার্চে বিয়ে করেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। বিয়ের প্রায় দুই বছর পর বাবা-মা হলেন তারা। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত