বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করে শাস্তির ক্ষেত্রে নমনীয়তার আবেদন করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) মুম্বাইয়ের একটি দায়রা আদালতে শরিফুলের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়। বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের জবাব চেয়েছেন আদালত। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
শরিফুলের আইনজীবী বিপুল দুশিং জানিয়েছেন, তার মক্কেল স্বেচ্ছায় অপরাধ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আদালতের কাছে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা চেয়েছেন।
আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে তাদের বক্তব্য বা জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের ১২ তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন শরিফুল।
অভিযোগ রয়েছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে তিনি সেখানে প্রবেশ করেন। এ সময় সাইফ আলী খান বাধা দিলে শরিফুল ছুরি দিয়ে অভিনেতার ওপর হামলা চালান।
ঘটনার দুই দিন পর মুম্বাই পুলিশ শরিফুলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখের আদালত শরিফুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন এবং অভিযোগ গঠন করেন।
তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে মারাত্মক অস্ত্র ব্যবহার করে ডাকাতি, গুরুতর আঘাত ও অনধিকার প্রবেশের অভিযোগ রয়েছে। পাশাপাশি অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে বিদেশি আইন ও পাসপোর্ট বিধিমালার বিভিন্ন ধারায়ও মামলা চলছে।
তবে এর আগে আদালতে শুনানির সময় শরিফুল নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এবার তিনি দোষ স্বীকারের ইচ্ছা প্রকাশ করে আদালতের কাছে শাস্তিতে নমনীয়তার আবেদন করেছেন।
আগামী ১১ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬