বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রংপুর থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

নাগেশ্বরীতে মাইক্রো-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তারা হলেন শামীম হোসেন (৩২), তার মেয়ে মোছা: ছাদিয়া (৮), তামান্না (২৮), নুরনবী (২৮) ও মাইক্রোবাস চালক লিমন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত চালক লিমনের চাচা নাজমুল হক বাদী হয়ে নাগেশ্বরী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

#কুড়িগ্রাম_সংবাদ #নাগেশ্বরী #সড়ক_দুর্ঘটনা

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নাগেশ্বরীতে মাইক্রো-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তারা হলেন শামীম হোসেন (৩২), তার মেয়ে মোছা: ছাদিয়া (৮), তামান্না (২৮), নুরনবী (২৮) ও মাইক্রোবাস চালক লিমন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত চালক লিমনের চাচা নাজমুল হক বাদী হয়ে নাগেশ্বরী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত