বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কৃষিজমির মাটি কাটা ও ইভটিজিংয়ে শাস্তিমূলক ব্যবস্থা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

কৃষি জমির মাটি কাটার ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের ছবি, ছবি: চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা ও ইভটিজিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে পিপুলিয়া এলাকার মো. আতিক এবং দারকাভাঙ্গা এলাকার মো. মাহবুবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দুইটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, পরিবেশ সুরক্ষা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#কালীগঞ্জ #ভ্রাম্যমাণ_আদালত #ইভটিজিং

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা ও ইভটিজিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও তুমুলিয়া ইউনিয়নের দারকাভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে পিপুলিয়া এলাকার মো. আতিক এবং দারকাভাঙ্গা এলাকার মো. মাহবুবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দুইটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, পরিবেশ সুরক্ষা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত