বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ছাতকে বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত

চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত হলেন ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভালোবাসা ও সম্মানে বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা।

বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্যোগে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যানদের সঙ্গে ইউএনও’র আন্তরিক আলাপচারিতায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সূফি আলম সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা।

এ সময় আরও বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, জাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, দোলার বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ডিপ্লোম্যাসি চাকমার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

#ছাতক #ডিপ্লোম্যাসি_চাকমা #ইউএনও_বিদায়

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত হলেন ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভালোবাসা ও সম্মানে বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা।

বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্যোগে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যানদের সঙ্গে ইউএনও’র আন্তরিক আলাপচারিতায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সূফি আলম সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা।

এ সময় আরও বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, জাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, দোলার বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ডিপ্লোম্যাসি চাকমার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত