মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১১ সদস্যের কমিটি আনুষ্ঠানিক অনুমোদন

নজিপুর কলেজে ‘কোকো স্মৃতি সংসদ’ নতুন কমিটি ঘোষণা

ছবি: চেকপোস্ট

নজিপুর সরকারি কলেজ শাখা ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’-এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির স্বাক্ষরের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোঃ আবু হোরাইরা (বিল্লাহ)-কে সভাপতি এবং মোহাম্মদ রাজু আহমেদ-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাঃ সুমাইয়া জাহান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম, সহ-সভাপতি মোছাঃ মোসাব্বির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহির রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিরিয়া হাসান, মোঃ আব্দুস ছোবহান ও মোঃ নাজমুল হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাকিব হাসান।

জেলা নেতৃবৃন্দ জানান, কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের পক্ষে ভূমিকা রেখেছেন।

নবনির্বাচিত নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রেখে তারা নজিপুর সরকারি কলেজে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

#ছাত্ররাজনীতি #কোকোস্মৃতিসংসদ #নজিপুরকলেজ

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নজিপুর কলেজে ‘কোকো স্মৃতি সংসদ’ নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নজিপুর সরকারি কলেজ শাখা ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’-এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির স্বাক্ষরের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোঃ আবু হোরাইরা (বিল্লাহ)-কে সভাপতি এবং মোহাম্মদ রাজু আহমেদ-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাঃ সুমাইয়া জাহান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম, সহ-সভাপতি মোছাঃ মোসাব্বির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহির রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিরিয়া হাসান, মোঃ আব্দুস ছোবহান ও মোঃ নাজমুল হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাকিব হাসান।

জেলা নেতৃবৃন্দ জানান, কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের পক্ষে ভূমিকা রেখেছেন।

নবনির্বাচিত নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রেখে তারা নজিপুর সরকারি কলেজে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত