শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুনঃনিলামের দাবিতে আন্দোলন

ধামইরহাটে রবিবার হাটের ইজারা বাতিল দাবিতে মানববন্ধন

ছবি: চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী 'রবিবার হাটের' ইজারা প্রক্রিয়ায় চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় নিলামের দাবিতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আজ ৮ এপ্রিল শনিবার সকালে ধামইরহাট উপজেলার প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাটের নিলাম প্রক্রিয়াটি সাধারণ জনগণের কাছে গোপন রেখেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে মহাদেবপুর উপজেলা যুবলীগের বিতর্কিত নেতা আরিফুল ইসলামকে এই হাটের ইজারা পাইয়ে দিয়েছেন।

হাটে আগত ব্যবসায়ীদের অভিযোগ, ইজারাদার আরিফুল ইসলাম সরকারি নির্ধারিত তালিকার বাইরে গিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত ও অবৈধ টোল আদায় করছেন। এর ফলে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসায়ীরা জানান, সরকারি কোনো নিয়মের তোয়াক্কা করছেন না এই ইজারাদার।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ এই 'গোপন ও অবৈধ' ইজারা দ্রুত বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম ডাকার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, দুর্নীতিগ্রস্ত এই ইজারা বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন: উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তহিদুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান মজনু, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহেল হোসেন সুমন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাঈদ বিন জাবেদ ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান কবীর , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম মোরশেদ ও মোঃ মোস্তাকিম হোসেন উপজেলা যুবদল নেতা মোঃ সবুজ, সানোয়ার সহ ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সাধারণ শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধভাবে টোল আদায় বন্ধের জোর দাবি জানান।

#ধামইরহাট #মানববন্ধন #নওগাঁ

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

ধামইরহাটে রবিবার হাটের ইজারা বাতিল দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত