সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬২ জন।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে দেশে হাম ও উপসর্গে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর এবং উপসর্গে মারা গেছে ৪৭২ জন।
এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৭৯ জন রোগী।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রেকর্ড করা হয়েছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬