শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১৬ হাজার টাকা ও অর্থদণ্ড

হুরা নদীতে নৌকায় সাউন্ডবক্সের তান্ডব, জরিমানা ১২ যুবকের

ছবি: চেকপোস্ট

পাবনার বেড়ায় গভীর রাতে নৌকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনউপদ্রব ও শব্দদূষণের অভিযোগে ১২ তরুণকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ছোট পায়না গ্রামের হুরা নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, হুরা নদীতে নৌকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনউপদ্রব সৃষ্টি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

পরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ১৮(২) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে ১২ জনের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাবনার ছোট পায়না গ্রামের আকাশ প্রামানিক, সাঁথিয়া থানার সাটিয়াখোলা গ্রামের আকাশ মোল্লা, আজিজুল ইসলাম, আবির আলী, রফিকুল কাজী, কাশিনাথপুর নতুন পাড়ার জিহাদ হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া এলাকার আরও ছয়জন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শব্দদূষণ প্রতিরোধ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#শব্দদূষণ #বেড়া #ভ্রাম্যমাণ_আদালত

চেকপোস্ট

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হুরা নদীতে নৌকায় সাউন্ডবক্সের তান্ডব, জরিমানা ১২ যুবকের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার বেড়ায় গভীর রাতে নৌকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনউপদ্রব ও শব্দদূষণের অভিযোগে ১২ তরুণকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ছোট পায়না গ্রামের হুরা নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, হুরা নদীতে নৌকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনউপদ্রব সৃষ্টি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

পরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ১৮(২) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে ১২ জনের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাবনার ছোট পায়না গ্রামের আকাশ প্রামানিক, সাঁথিয়া থানার সাটিয়াখোলা গ্রামের আকাশ মোল্লা, আজিজুল ইসলাম, আবির আলী, রফিকুল কাজী, কাশিনাথপুর নতুন পাড়ার জিহাদ হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া এলাকার আরও ছয়জন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শব্দদূষণ প্রতিরোধ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত