চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপির একটি বিশেষ আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭৬ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি জানায়, সীমান্তে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত আগস্ট মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ৫২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্তে অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬