চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান আলী নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজিরপুর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান উপজেলার উজিরপুর সাত্তার মোড় এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর গভীরে চলে গিয়ে পানিতে তলিয়ে যায় সে।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর সোহানকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহানের মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬