বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দলের নেতাকর্মীদের মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, সম্প্রতি বিএনপির বিভিন্ন পর্যায়ের অন্তত ১২ জন নেতাকে সরকারি বিভিন্ন সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকেই মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের আধাসরকারি প্রতিষ্ঠানগুলোতেও দলের যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়েছে। এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির সংগঠন নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানান রিজভী।
তিনি বলেন, দলের চেয়ারম্যান নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তাদের পরামর্শ দিচ্ছেন এবং সংগঠন শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।
রিজভীর ভাষ্য, অতীতের যেকোনো সময়ের তুলনায় তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার ও দলের কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্যের বিষয়ে রিজভী বলেন, দলের নেতারাই সরকারে দায়িত্ব পালন করছেন। তাই সরকারি দায়িত্বের পাশাপাশি দলীয় দায়িত্ব পালনেও কোনো সমস্যা নেই।
তিনি বলেন, সরকার গঠনের শুরুর দিকে দলীয় কার্যক্রম কিছুটা ধীর থাকলেও বর্তমানে তা আবার সক্রিয় হয়েছে। প্রতি সপ্তাহেই দলের চেয়ারম্যান তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সাংগঠনিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬