সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উদ্ধার বোমাসদৃশ্য বস্তু

মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মানিকগঞ্জে বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীর হাতে লাঠি দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হরিরামপুর উপজেলা চত্বর থেকে একটি পক্ষের বিক্ষোভ মিছিল বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কয়েকশ মানুষ ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সামনে মোল্লা শাহিনের কয়েকজন সমর্থক অবস্থান করছিলেন। এ সময় ধুলসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লা খানের পক্ষের সমর্থকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। সেখানে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচি চলাকালে একটি জোরালো শব্দ শোনা গেলেও পুলিশ জানিয়েছে, এটি বোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা নয়। তবে পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করা হয়।

এর আগে পদ্মা নদীর মাঝখানে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার প্রতিবাদে বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। থানা ঘেরাওয়ের তথ্য পেয়ে পুলিশের সদস্যরা থানার সামনে অবস্থান নেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন জানান, দুই পক্ষ শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করেছে। কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

Image

#মানিকগঞ্জসংবাদ #বিএনপিররাজনীতি #হরিরামপুর ঘটনা

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীর হাতে লাঠি দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হরিরামপুর উপজেলা চত্বর থেকে একটি পক্ষের বিক্ষোভ মিছিল বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কয়েকশ মানুষ ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সামনে মোল্লা শাহিনের কয়েকজন সমর্থক অবস্থান করছিলেন। এ সময় ধুলসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লা খানের পক্ষের সমর্থকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। সেখানে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচি চলাকালে একটি জোরালো শব্দ শোনা গেলেও পুলিশ জানিয়েছে, এটি বোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা নয়। তবে পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করা হয়।

এর আগে পদ্মা নদীর মাঝখানে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার প্রতিবাদে বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। থানা ঘেরাওয়ের তথ্য পেয়ে পুলিশের সদস্যরা থানার সামনে অবস্থান নেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন জানান, দুই পক্ষ শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করেছে। কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত