বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ

দক্ষিণ কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি : চেকপোস্ট

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত যমুনা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীমা পারভীন

বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

সভায় আরও বলা হয়, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও অপরিহার্য।

অনুষ্ঠান শেষে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

#দক্ষিণ_কেরানীগঞ্জ #কমিউনিটি_পুলিশিং #ঢাকা_জেলা_পুলিশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত যমুনা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীমা পারভীন

বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

সভায় আরও বলা হয়, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও অপরিহার্য।

অনুষ্ঠান শেষে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত