শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চোখ ফেরত দিতে হবে

তারেক রহমানকে নাহিদ ইসলামের প্রশ্ন, ‘এটা কেমন পরিকল্পনা?’

সিলেটে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, “আপনি বলেছিলেন আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা?”

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, হবিগঞ্জে জিকে গউছের অনুসারীদের হামলায় এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার এই ক্ষতির জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে অনেকের চোখ নষ্ট হয়েছে। এখন নতুন বাংলাদেশে আবার একজন তরুণের চোখ নষ্ট হওয়ার ঘটনা জনগণ মেনে নেবে না।”

এনসিপির এই নেতা বলেন, ওই তরুণের চোখ কীভাবে ফেরত দেওয়া সম্ভব তা জানা নেই, তবে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অতীতে দমন-পীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন থামানো যায়নি। জনগণের ওপর জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।”

জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের দাবি তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। তিনি বলেন, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন ও বিচার নিশ্চিত করতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে বক্তব্যের শুরুতে তিনি হবিগঞ্জ ও গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে এর নিন্দা জানান। তিনি বলেন, বাধা দিয়েও জুলাই পদযাত্রা থামানো সম্ভব হয়নি।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এদিকে, গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। পরে কানাইঘাটের কর্মসূচি বড় জমায়েতের মধ্য দিয়ে শেষ হয়।

#এনসিপি #নাহিদ_ইসলাম #জুলাই_পদযাত্রা

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তারেক রহমানকে নাহিদ ইসলামের প্রশ্ন, ‘এটা কেমন পরিকল্পনা?’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত