শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

তরুণদের সৃজনশীল কাজে এগিয়ে আসার আহ্বান

তরুণ রিজওয়ানের বানানো ‘গো-কার্ট’ চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

তরুণ শিক্ষার্থী রিজওয়ান রশিদের নিজ হাতে তৈরি করা ছোট রেসিং কার ‘গো-কার্ট’ চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। গো-কার্টটি সম্পূর্ণ নিজের নকশায় ও শ্রমে তৈরি করেছেন রিজওয়ান।

রিজওয়ান জানান, তিনি মোহাম্মদপুর থেকে গাড়িটি চালিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদ্ভাবনী কাজ ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে রিজওয়ান প্রধানমন্ত্রীর সামনে তার গো-কার্ট তৈরির গল্প তুলে ধরেন। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণাতেই তিনি এই কাজ শুরু করেন।

২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার ইচ্ছা থেকেই গো-কার্ট তৈরির পরিকল্পনা করেন রিজওয়ান। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নিজের দক্ষতা ও পরিশ্রমে তিনি গাড়িটি তৈরি করেন।

গো-কার্ট চালানোর পর প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও বেশি যুক্ত হওয়া উচিত।

#তারেক_রহমান #গোকার্ট #তরুণ_উদ্ভাবক

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তরুণ রিজওয়ানের বানানো ‘গো-কার্ট’ চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

তরুণ শিক্ষার্থী রিজওয়ান রশিদের নিজ হাতে তৈরি করা ছোট রেসিং কার ‘গো-কার্ট’ চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। গো-কার্টটি সম্পূর্ণ নিজের নকশায় ও শ্রমে তৈরি করেছেন রিজওয়ান।

রিজওয়ান জানান, তিনি মোহাম্মদপুর থেকে গাড়িটি চালিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদ্ভাবনী কাজ ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে রিজওয়ান প্রধানমন্ত্রীর সামনে তার গো-কার্ট তৈরির গল্প তুলে ধরেন। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণাতেই তিনি এই কাজ শুরু করেন।

২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার ইচ্ছা থেকেই গো-কার্ট তৈরির পরিকল্পনা করেন রিজওয়ান। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নিজের দক্ষতা ও পরিশ্রমে তিনি গাড়িটি তৈরি করেন।

গো-কার্ট চালানোর পর প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও বেশি যুক্ত হওয়া উচিত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত