সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জামায়াতে ইসলামী

শান্তি ও স্থিতিশীলতায় জোর

ঢাকায় মামুনুল-ইরান সাক্ষাৎ: মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি নিয়ে গুরুত্বারোপ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনসহ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সমসাময়িক ইস্যু উঠে আসে।

বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উভয়পক্ষ উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মামুনুল হক ইরানের চলমান পরিস্থিতিকে মুসলিম বিশ্বের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সংহতি জানান।

আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলের বিষয়টিও গুরুত্ব পায়। এ বিষয়ে সহযোগিতা কামনা করা হলে ইরানি হাইকমিশনার তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

এছাড়া বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

#কূটনীতি #বাংলাদেশ_ইরান #আন্তর্জাতিক_সম্পর্ক

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঢাকায় মামুনুল-ইরান সাক্ষাৎ: মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি নিয়ে গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনসহ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সমসাময়িক ইস্যু উঠে আসে।

বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উভয়পক্ষ উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মামুনুল হক ইরানের চলমান পরিস্থিতিকে মুসলিম বিশ্বের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সংহতি জানান।

আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলের বিষয়টিও গুরুত্ব পায়। এ বিষয়ে সহযোগিতা কামনা করা হলে ইরানি হাইকমিশনার তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

এছাড়া বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত