আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সোমবার (২২ জুন) বেলা ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ড. হামিদুর রহমান আযাদ। তিনি ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই দেশের জেলাগুলোতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জোটটি। বাজেট পাসের পরও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ড. আযাদ জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে আগামী ২৫ জুন বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নই। আমরা নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করছি। কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের।
তিনি আরও অভিযোগ করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এর প্রতিবাদে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান।
ড. আযাদ জানান, ইতোমধ্যে তিনটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আতাউল্লাহ আমিন, বিল্লাল মিয়াজী, ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন রানা এবং মুফতি মুসা বিন ইজহার।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬