মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

তারেক রহমানের ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশই কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার (২৪ আগস্ট) নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে।

তারেক রহমানের ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির