শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নৈতিকতা ও আদর্শ গঠনে দিকনির্দেশনা

মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে মানিকগঞ্জ শহরের ডায়মন্ড প্লাজায় এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার রুকনরা অংশগ্রহণ করেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং সমাজ গঠনে কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং সংগঠনের কর্মীদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হুসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা তত্ত্বাবধায়ক শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার এবং জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী শিক্ষাশিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের পরিবেশনায় ইসলামী নাশিদ পরিবেশন করা হয়।

#জামায়াত #মানিকগঞ্জসংবাদ #শিক্ষাশিবির

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে মানিকগঞ্জ শহরের ডায়মন্ড প্লাজায় এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার রুকনরা অংশগ্রহণ করেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং সমাজ গঠনে কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং সংগঠনের কর্মীদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হুসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা তত্ত্বাবধায়ক শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার এবং জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী শিক্ষাশিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের পরিবেশনায় ইসলামী নাশিদ পরিবেশন করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত