ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। সফর শেষে তারা ৯ জুলাই দেশে ফিরবেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।
জামায়াতে ইসলামী জানিয়েছে, সফরের মূল উদ্দেশ্য হলো ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা এবং সংহতি প্রকাশ করা। একই সঙ্গে প্রতিনিধিদল জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবে।
এ ছাড়া সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
বার্তায় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো এবং সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬