রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবারপ্রতি ১০ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে ২০০ দরিদ্র পরিবারে নগদ সহায়তা

ছবি: চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

আয়োজকরা জানান, এই সহায়তার লক্ষ্য হলো দরিদ্র পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা। এজন্য কিছু শর্তও রাখা হয়েছে, বাল্যবিবাহ বন্ধ রাখা, আয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহার করা এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানায়, ধাপে ধাপে জেলার মোট ৮০০টি পরিবারের মাঝে ৮০ লাখ টাকা বিতরণ করা হবে।

অনুষ্ঠান শেষে সহায়তা পাওয়া পরিবারগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

#ঠাকুরগাঁও #মানবিক_সহায়তা #ওয়ার্ল্ডভিশন

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে ২০০ দরিদ্র পরিবারে নগদ সহায়তা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

আয়োজকরা জানান, এই সহায়তার লক্ষ্য হলো দরিদ্র পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা। এজন্য কিছু শর্তও রাখা হয়েছে, বাল্যবিবাহ বন্ধ রাখা, আয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহার করা এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানায়, ধাপে ধাপে জেলার মোট ৮০০টি পরিবারের মাঝে ৮০ লাখ টাকা বিতরণ করা হবে।

অনুষ্ঠান শেষে সহায়তা পাওয়া পরিবারগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত