বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাইবার আইনে রয়েছে মামলা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো ও জুয়া সংশ্লিষ্ট ২০টি অ্যাপ পাওয়া গেছে।

ডিবি পুলিশ জানায়, নূর আলম ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও বিস্তারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

পুলিশ আরও জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। নতুন ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল কাজল বলেন, অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

#ঠাকুরগাঁও #অনলাইনজুয়া #ডিবিঅভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো ও জুয়া সংশ্লিষ্ট ২০টি অ্যাপ পাওয়া গেছে।

ডিবি পুলিশ জানায়, নূর আলম ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও বিস্তারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

পুলিশ আরও জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। নতুন ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল কাজল বলেন, অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত