শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

লাখাইয়ে বিশেষ অভিযানে ৩ অনলাইন জুয়ারি আটক

হবিগঞ্জের লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন অনলাইন জুয়ারিকে আটক করেছে।থানা সূত্রে জানা যায়, লাখাই থানার উপপরিদর্শক আবু কাউছার ও এএসআই খায়রুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে মোড়াকড়ি গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে আশিষ দাস (২২), পূর্ব বুল্লা গ্রামের ছেনু মিয়ার ছেলে সালেক মিয়া (৪০) এবং করাব দক্ষিণ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোর্শেদ কামালকে (৩৮) অনলাইন জুয়া খেলার সময় আটক করা হয়।আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়ার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আটক আসামিদের রোববার (১৭ মে) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

লাখাইয়ে বিশেষ অভিযানে ৩ অনলাইন জুয়ারি আটক