শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

যাচাই-বাছাই শেষে আইন প্রণয়নের আশ্বাস

জুলাই সনদের কিছু অংশে বিতর্ক রয়েছে: আইনমন্ত্রী

শোর জেলা আইনজীবী সমিতি ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: টেকপোস্ট

জুলাই সনদের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এসব বিষয় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সমাধানের উদ্যোগ নেবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে যশোর জেলা আইনজীবী সমিতি

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনোভাবেই অনৈতিক বা পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা মেনে নেবে না। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অতীতে বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন। এসব প্রস্তাবিত আইন সংসদে উপস্থাপনের আগে যাচাই-বাছাই করা হবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বিভাজনের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যা থেকে সবাইকে সরে আসতে হবে। ১৯৭১ কিংবা সাম্প্রতিক ইস্যু নিয়ে বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা কমে এসেছে। সরকার জনকল্যাণে কাজ করছে এবং এই অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন এম এ গফুর। আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগম, সংসদ সদস্য গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

এর আগে আইনমন্ত্রী নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন এবং জেলা জজ ও দায়রা জজ পরিত্যক্ত ভবন পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন।

#জুলাই_সনদ #আইনমন্ত্রী #বিচারব্যবস্থা

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জুলাই সনদের কিছু অংশে বিতর্ক রয়েছে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত