রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

পরীক্ষার সময়সূচি ঠিক করা হবে

রোজার পরই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: মন্ত্রণালয় সৌজন্যে

রোজার পরেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

কারিগরি শিক্ষায় জোর

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ খাতের বিভিন্ন দুর্বলতা সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষায় অনেক শিক্ষক প্রয়োজন। এ বিষয়টিও সমাধানের জন্য কাজ চলছে। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে।

চীনের সঙ্গে সহযোগিতা বাড়ছে

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে দেশটির উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। চীনের অভিজ্ঞতা বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায়, সেই লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে।

তিনি জানান, কারিগরি শিক্ষকদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

ম্যান্ডারিন শেখানোর উদ্যোগ

শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।

দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।

#শিক্ষাখবর #এইচএসসি_২০২৬ #এইচএসসি_পরীক্ষা

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রোজার পরই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

রোজার পরেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

কারিগরি শিক্ষায় জোর

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ খাতের বিভিন্ন দুর্বলতা সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষায় অনেক শিক্ষক প্রয়োজন। এ বিষয়টিও সমাধানের জন্য কাজ চলছে। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে।

চীনের সঙ্গে সহযোগিতা বাড়ছে

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে দেশটির উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। চীনের অভিজ্ঞতা বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায়, সেই লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে।

তিনি জানান, কারিগরি শিক্ষকদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

ম্যান্ডারিন শেখানোর উদ্যোগ

শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।

দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত