মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

২ সেপ্টেম্বর শুরু

নজরুল বর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষ ও মাউশির লোগো। ছবি : কোলাজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রতিযোগিতা আয়োজন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

বয়স ও শ্রেণিভেদে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতা।

নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি পর্যায়ে কোনো একটি বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীই পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা ও সংশ্লিষ্ট কার্যক্রমে নির্ধারিত লোগো ব্যবহার বাধ্যতামূলক।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি বিশেষ সনদ দেওয়া হবে।

দেশব্যাপী আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি প্রতিযোগিতা আয়োজন, ব্যবস্থাপনা এবং পরবর্তী ধাপে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।

#শিক্ষাপ্রতিষ্ঠান #নজরুলবর্ষ #সাংস্কৃতিকপ্রতিযোগিতা

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রতিযোগিতা আয়োজন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

বয়স ও শ্রেণিভেদে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতা।

নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি পর্যায়ে কোনো একটি বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীই পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা ও সংশ্লিষ্ট কার্যক্রমে নির্ধারিত লোগো ব্যবহার বাধ্যতামূলক।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি বিশেষ সনদ দেওয়া হবে।

দেশব্যাপী আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি প্রতিযোগিতা আয়োজন, ব্যবস্থাপনা এবং পরবর্তী ধাপে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত