সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য শিগগিরই ‘মিড-ডে মিল’ চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর এনালাইসিস (ইএসএ) ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সরকারের শিক্ষা পরিকল্পনা
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে আরও আনন্দময় করতে কাজ করছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকেই নতুন কারিকুলামে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিড-ডে মিল ও ফ্রি ইউনিফর্ম
মন্ত্রী আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য শিগগিরই মিড-ডে মিল চালু করা হবে। পাশাপাশি জুলাই মাসের মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।
মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬