শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ছুটি শেষে স্বাভাবিক ছন্দে কুবি

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে আগামীকাল (রোববার) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফের শুরু হবে। 

শনিবার (১৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।

তিনি জানান, ২৩ দিন ছুটির পর আগামীকাল রবিবার থেকে পুরোদমে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। যদিও বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রম চালু ছিলো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো। এছাড়া ২২ ও ২৩ মে, এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২৩ দিনের ছুটিতে গিয়েছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

#কুবি #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #ঈদেরছুটি

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে আগামীকাল (রোববার) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফের শুরু হবে। 

শনিবার (১৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।

তিনি জানান, ২৩ দিন ছুটির পর আগামীকাল রবিবার থেকে পুরোদমে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। যদিও বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রম চালু ছিলো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো। এছাড়া ২২ ও ২৩ মে, এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২৩ দিনের ছুটিতে গিয়েছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত