শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নতুন মেয়াদে কার্যক্রম গতিশীল করার আহ্বান

জাতীয় সংসদে আই,এফ,ই,এস প্রতিনিধিদল, আইন প্রণয়ন ও তদারকি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর। ছবি: চেকপোস্ট

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস আই,এফ,ই,এস এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ স্পীকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রতিনিধিদল সংসদ-সদস্যদের সংসদীয় কমিটিতে সক্রিয় অংশগ্রহণ, আইন প্রণয়ন প্রক্রিয়ার যাচাই-বাছাই এবং তদারকি ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী এমপিদের সংসদীয় কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়েও মতবিনিময় হয়।

এছাড়া নতুন মেয়াদের শুরুতেই সংসদীয় কার্যক্রমকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আই,এফ,ই,এস ও সুইডেন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

#জাতীয়_সংসদ #IFES #সংসদীয়_কার্যক্রম

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জাতীয় সংসদে আই,এফ,ই,এস প্রতিনিধিদল, আইন প্রণয়ন ও তদারকি নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস আই,এফ,ই,এস এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ স্পীকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রতিনিধিদল সংসদ-সদস্যদের সংসদীয় কমিটিতে সক্রিয় অংশগ্রহণ, আইন প্রণয়ন প্রক্রিয়ার যাচাই-বাছাই এবং তদারকি ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী এমপিদের সংসদীয় কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়েও মতবিনিময় হয়।

এছাড়া নতুন মেয়াদের শুরুতেই সংসদীয় কার্যক্রমকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আই,এফ,ই,এস ও সুইডেন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত