বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। এবার ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে জরুরি সভা ডাকতে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহের চেষ্টা করছেন কাউন্সিলের বিদ্রোহী সদস্যরা। উদ্যোগ সফল হলে ফিফা সভাপতির পদত্যাগের আহ্বান জানানো হতে পারে।
ফিফা কাউন্সিলে মোট ৩৭ জন সদস্য রয়েছেন। জরুরি সভা বাধ্যতামূলক করতে অন্তত ১৯ সদস্যের সমর্থন প্রয়োজন। সেই সমর্থন পাওয়া গেলে দুই সপ্তাহের মধ্যে সভা আয়োজন করতে হবে।
তবে কাউন্সিলের সরাসরি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তিনি পদত্যাগে রাজি না হলে বিষয়টি যেতে পারে ফিফার ২১১ সদস্য দেশের অসাধারণ কংগ্রেসে।
অসাধারণ কংগ্রেস আহ্বানের জন্য ৪৩টি সদস্য দেশের লিখিত আবেদন প্রয়োজন। আর অনাস্থা প্রস্তাব পাস করতে প্রয়োজন হবে অন্তত ১০৬ ভোট।
বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে ঘিরেই ইনফান্তিনোর বিরুদ্ধে অসন্তোষ বাড়ে। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তার নেতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কনকাকাফও ফিফার নেতৃত্ব নিয়ে পর্যালোচনার দাবি তুলেছে।
চাপের মুখে বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি ইনফান্তিনো। তার ঘনিষ্ঠ দুই সহযোগীর পদত্যাগও সংকট আরও বাড়িয়েছে।
আগামী মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। এর আগে কাউন্সিলের এই বিদ্রোহ সফল হলে বিশ্ব ফুটবলের নেতৃত্বে বড় পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬