বাগেরহাটের রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা মাঠে দুইদিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার ও সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
ফাইনাল খেলায় বড়কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশকে টাইব্রেকারে হারিয়ে আদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালক বিভাগের ফাইনালে কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬