বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন আদাঘাট বালিকা ও কুমলাই বালক দল

বাগেরহাটের রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা মাঠে দুইদিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার ও সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।ফাইনাল খেলায় বড়কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশকে টাইব্রেকারে হারিয়ে আদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়।অন্যদিকে বালক বিভাগের ফাইনালে কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন আদাঘাট বালিকা ও কুমলাই বালক দল