মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

সফরে উচ্চপর্যায়ের বৈঠক

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে চীন সফর করবেন।

বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে জানানো হয়, চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ২০২৫ সালের আগস্টে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফর করেছিলেন শেহবাজ শরিফ, যেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের চীন সফরের পর এই সফর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে তুলেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পৃথক সময়ে বেইজিং সফর করেন, যেখানে বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

#চীন #পাকিস্তান #শেহবাজ_শরিফ

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে চীন সফর করবেন।

বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে জানানো হয়, চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ২০২৫ সালের আগস্টে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফর করেছিলেন শেহবাজ শরিফ, যেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের চীন সফরের পর এই সফর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে তুলেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পৃথক সময়ে বেইজিং সফর করেন, যেখানে বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত