বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে চীন সফর করবেন।বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে জানানো হয়, চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।এর আগে ২০২৫ সালের আগস্টে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফর করেছিলেন শেহবাজ শরিফ, যেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের চীন সফরের পর এই সফর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে তুলেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পৃথক সময়ে বেইজিং সফর করেন, যেখানে বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ