শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

জাতিসংঘ অভিজ্ঞ কূটনীতি

ওআইসির নেতৃত্বে পরিবর্তন, নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল

ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। ছবি: ওআইসির ওয়েবসাইট থেকে নেওয়া

মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করেন। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। তাহার মেয়াদ শেষ হবে চলতি বছরের নভেম্বরে।

আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ইসমাইল উলদ শেখ আহমেদের। তিনি জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বের নানা রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের দায়িত্বের মেয়াদ পাঁচ বছর। একবার এ মেয়াদ নবায়নের সুযোগ রয়েছে। মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান, প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়।

যদিও ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিব নির্বাচনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে নির্বাচনের সময় আঞ্চলিক ভারসাম্যের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা আফ্রিকা মহাদেশের সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তার প্রার্থিতার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানায়।

তার নির্বাচনের মাধ্যমে এবার বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা ওআইসির নেতৃত্বে আসছেন একজন মৌরিতানীয় কূটনীতিক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পাশাপাশি ভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতার দেশগুলোর সমন্বয়ে গঠিত এই সংস্থায় তার দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

#ওআইসি #আন্তর্জাতিককূটনীতি #ইসমাইলউলদশেখআহমেদ

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওআইসির নেতৃত্বে পরিবর্তন, নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করেন। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। তাহার মেয়াদ শেষ হবে চলতি বছরের নভেম্বরে।

আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ইসমাইল উলদ শেখ আহমেদের। তিনি জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বের নানা রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের দায়িত্বের মেয়াদ পাঁচ বছর। একবার এ মেয়াদ নবায়নের সুযোগ রয়েছে। মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান, প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়।

যদিও ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিব নির্বাচনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে নির্বাচনের সময় আঞ্চলিক ভারসাম্যের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা আফ্রিকা মহাদেশের সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তার প্রার্থিতার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানায়।

তার নির্বাচনের মাধ্যমে এবার বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা ওআইসির নেতৃত্বে আসছেন একজন মৌরিতানীয় কূটনীতিক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পাশাপাশি ভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতার দেশগুলোর সমন্বয়ে গঠিত এই সংস্থায় তার দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত