বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়। চিরিরবন্দর থানার এসআই মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

আটকরা হলেন—নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন (২৪)।

পুলিশ জানায়, টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মো. মাহবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া মান্না ইসলাম ও মো. জীবন হোসেনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

#মাদকবিরোধী_অভিযান #চিরিরবন্দর #টাপেন্টাডল

চেকপোস্ট

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়। চিরিরবন্দর থানার এসআই মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

আটকরা হলেন—নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন (২৪)।

পুলিশ জানায়, টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মো. মাহবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া মান্না ইসলাম ও মো. জীবন হোসেনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত