বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোকর্ণ আব্দুল রহিম একাদশের জয়

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ফাইনালে মুখোমুখি হয় লক্ষ্মীপুর একাদশ ও গোকর্ণ আব্দুল রহিম একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে গোকর্ণ আব্দুল রহিম একাদশ।

খেলা শুরুর আগে কবুতর ও বেলুন উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচকে ঘিরে নাসিরনগরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। মাঠের পাশাপাশি আশপাশের রাস্তা, টমটমের ছাদ, বিভিন্ন ভবনের ছাদ এমনকি গাছের ওপরও দর্শকদের অবস্থান করতে দেখা যায়।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত দর্শক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি নাসিরনগরে একটি স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করার কথা জানান। পাশাপাশি দর্শকদের জন্য মাঠের চারপাশে গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন, যাতে ভবিষ্যতে দর্শকরা আরও সুন্দর পরিবেশে খেলাধুলা উপভোগ করতে পারেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় এনে দলগুলোকে শক্তিশালী করা হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

শেষ পর্যন্ত ২-১ গোলে গোকর্ণ আব্দুল রহিম একাদশের জয়ের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালের পর্দা নামে।

চেকপোস্ট

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোকর্ণ আব্দুল রহিম একাদশের জয়

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত