বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

৬৬৮ জনের সুপারিশ

৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন

৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
ছবি : সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে চূড়ান্তভাবে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর আগে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। ফলে সুপারিশকৃতদের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিএসসির ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বেতনক্রম ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রতিষ্ঠান অথবা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি তাদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে গণ্য করে নিয়োগপত্র বাতিল করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরিতে যোগদানের সময় ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা বা বন্ড দিতে হবে। একই সঙ্গে যৌতুক না দেওয়া ও না নেওয়ার অঙ্গীকারনামা এবং প্রাক-চাকরিজীবন ও সম্পদের বিবরণী জমা দিতে হবে।

এ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলে শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে ৬৬৮ জনকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। কয়েকটি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

৪৯তম বিসিএসে অনলাইনে আবেদন করেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। অর্থাৎ আবেদন করেও পরীক্ষায় অংশ নেননি ১ লাখ ৩৬ হাজার ৮২ জন, যা মোট আবেদনকারীর প্রায় ৪১ শতাংশ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন। তাদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। পরবর্তী সময়ে বিশেষ বিসিএসটির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

Image

#৪৯তমবিসিএস #বিসিএসনিয়োগ #শিক্ষাক্যাডার

চেকপোস্ট

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত