বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও জীবনগঠনের বই

এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা। বুধবার তোপখানা রোডের ডিসিসি হলে। ছবি : সংগৃহীত

রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ছাত্রজীবনে সততা ও যোগ্যতা—দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল অর্জন করলেই জীবনে সফল হওয়া যায় না; এর সঙ্গে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধও প্রয়োজন।

তিনি বলেন, মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।

ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়।

#এসএসসি #কৃতীশিক্ষার্থী #ছাত্রজমিয়ত

চেকপোস্ট

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ছাত্রজীবনে সততা ও যোগ্যতা—দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল অর্জন করলেই জীবনে সফল হওয়া যায় না; এর সঙ্গে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধও প্রয়োজন।

তিনি বলেন, মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।

ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত