নওগাঁর ধামইরহাটে সরকার নিবন্ধিত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ দাবি ও গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কয়েকজন কৃষকের অভিযোগ, ঋণ নিতে গেলে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় কৃষক আব্দুল মান্নান অভিযোগ করেন, এর আগে ২ হাজার টাকা দিয়ে ঋণ নিয়েছিলেন এবং নিয়ম অনুযায়ী তা পরিশোধ করেছেন। পরে নতুন করে ঋণের আবেদন করলে তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরেক কৃষকের অভিযোগ, ১ লাখ ৫০ হাজার টাকা ঋণের জন্য এসএফডিএফের ফিল্ড অফিসার আশিকুর রহমান তার কাছে ১০ হাজার টাকা দাবি করেছেন।
এদিকে প্রতিষ্ঠানটির সদস্য হাসান অভিযোগ করেন, নিয়মিত কিস্তির পাশাপাশি তিনি ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন। কিন্তু পরে অফিসে যোগাযোগ করলে তার সঞ্চয়ের টাকা জমা হয়নি বলে জানানো হয়।
অভিযোগের বিষয়ে ধামইরহাট এসএফডিএফ শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা শারমিন জানান, ক্ষুদ্র কৃষকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬