শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরে পুকুর থেকে উদ্ধার মরদেহ

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে দুই পরিবার

প্রতিকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ১৫ মাস বয়সী শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল মাসুদ রানা। পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় আরমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাসুদ রানার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আরমানের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।

#কুড়িগ্রাম_সংবাদ #উলিপুর #শিশুরমৃত্যু

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে দুই পরিবার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ১৫ মাস বয়সী শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল মাসুদ রানা। পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় আরমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাসুদ রানার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আরমানের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত