চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজের সময় সীমানা প্রাচীর ধসে চার শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গত ৩০ জুলাই থেকে শান্তি মোড়-অধির ন্যাংড়া মোড় সড়কে ড্রেন নির্মাণকাজ শুরু করে। শুক্রবার বিকেলে ড্রেন তৈরির জন্য মাটি খননের সময় পাশের একটি সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে।
এ সময় কর্মরত চার শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা দ্রুত উদ্ধার করে আহতদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত শ্রমিকরা হলেন পারভেজ, রবিউল, সিদ্দিক ও আলমগীর। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬