চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীন চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ কাজী ইব্রাহীম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে চোরাকারবারিদের ঘেরাও করা হয়।
আটককৃতরা হলেন মোঃ মাহাবুবুর রহমান (১৯), মোঃ জাহিদুল ইসলাম (১৯) এবং মোঃ সাগর হোসেন (১৬)। তাদের সবার বাড়ি ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইজিবাইকসহ আসামিদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬