শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জলবায়ু সুরক্ষায় সচেতনতার বার্তা

বিশ্ব পরিবেশ দিবসে শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: চেকপোস্ট

জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন হ্যান্ডস বাংলাদেশের উদ্যোগে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ মান্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আবেদ আহমেদ

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাছির আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম, নির্বাহী সদস্য রিপন আহমেদ ও শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অয়ন চৌধুরী বলেন, বৃক্ষ পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে। তিনি একটি গাছ কাটলে অন্তত দুটি গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।

#শ্রীমঙ্গল_বৃষ্টি #বৃক্ষরোপণ #বিশ্বপরিবেশদিবস

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন হ্যান্ডস বাংলাদেশের উদ্যোগে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ মান্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আবেদ আহমেদ

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাছির আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম, নির্বাহী সদস্য রিপন আহমেদ ও শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অয়ন চৌধুরী বলেন, বৃক্ষ পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে। তিনি একটি গাছ কাটলে অন্তত দুটি গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত